Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত পরিচালক পর্যায়ে পাঁচ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী— মো. জয়নুল ইসলাম পরিচালক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন, মো. শহিদ রেজা পরিচালক আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন, মো. বায়েজিদ সরকার পরিচালক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন)। গাজী মো. মাহবুবুল ইসলাম পরিচালক মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন এবং মো. কামরুল ইসলাম অতিরিক্ত পরিচালক গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় এই বদলি আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

প্রচারণায় বুবলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর