Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ পুন:তফসিলে ডাউন পেমেন্ট দুই দফায় দেওয়ার সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

ঢাকা: ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যাবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডাউন পেমেন্ট একসঙ্গে আবেদনের সময় জমা দেওয়ার প্রচলিত নিয়ম শিথিল করে তা দুই দফায় পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।

রোববার(২২ ফেব্রুয়ারি)ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ পুনঃতফসিল বা রিস্ট্রাকচারের ক্ষেত্রে ডাউন পেমেন্ট আদায়ে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে।

এছাড়া, নীতি-সহায়তা কমিটির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে সুবিধা বাস্তবায়নে অতিরিক্ত তিন মাস সময় দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদিন পুনঃতফসিলের আবেদন করার সময় নির্ধারিত ডাউন পেমেন্ট পুরোপুরি জমা দিতে হতো। এখন গ্রাহক আবেদনের সঙ্গে নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ পরিশোধ করতে পারবেন। অবশিষ্ট ৫০ শতাংশ কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে। এ ছাড়া যেসব ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নীতি-সহায়তা কমিটির অনুমোদন পেয়েছে কিন্তু যৌক্তিক কারণে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত তিন মাস সময় বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সুদ মওকুফ-সংক্রান্ত বিষয়ে বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী একসঙ্গে দুই শতাংশ ডাউন পেমেন্ট দিতে সমস্যায় পড়েন। তাই নির্ধারিত ডাউন পেমেন্টের ৫০ শতাংশ আবেদনের সময় এবং বাকি ৫০ শতাংশ ছয় মাস পর পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব ব্যাংক এখনো কিছু গ্রাহকের নীতি-সহায়তা সুবিধা কার্যকর করেনি, তাদের ক্ষেত্রে বাস্তবায়নের জন্য আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দিচ্ছে নগদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৭

আরো

সম্পর্কিত খবর