Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ট্রেজারি বিল-বন্ড, সুকুক ও মানি মার্কেট লেনদেনের সময়সূচি পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ট্রেজারি বিল/বন্ড, সুকুক ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি) অকশনসহ মানি মার্কেট-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাং‌কের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থে‌কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বিজিআইআইবি এবং বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে ইসলামিক ব্যাংকের লিকুইডিটি ফ্যাসিলিটি কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের রেপো ও স্থায়ী আমানত সুবিধা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। স্থায়ী ঋণ সুবিধা কার্যক্রম চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

এ ছাড়া ইন্টারব্যাংক রেপো ও সেকেন্ডারি ট্রেড সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং ট্রেডিং ওয়েব সিস্টেম এ সেকেন্ডারি ট্রেড সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সম্পন্ন করা যাবে।

এর বাইরে, ই‌ডিএস মা‌নি প্ল্যাটফর্মের সকল কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে। রমজান মাস শেষ হলে পুনরায় বিদ্যমান স্বাভাবিক সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর