Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম ১৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯

প্রতীকি ছবি

ঢাকা: ১০.৩৯ শতাংশ কুপন হারে ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয় (রি-ইস্যু) এর নিলাম আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এক বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানানো হয়।

নিলাম নোটিশ অনুযায়ী, এদিন ২,০০০.০০ কোটি টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে, যার অবশিষ্ট মেয়াদ ৯.৭৫ বছর। বন্ডটির ইস্যু তারিখ ১৯ নভেম্বর ২০২৫ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৯ নভেম্বর ২০৩৫। এতে বার্ষিক কুপন হার ১০.৩৯ শতাংশ, এবং বন্ডটির ISIN: BD0935191108।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম হবে প্রাইজ-ভিত্তিক। নিলামে কেবলমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব বিনিয়োগ বা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

বিজ্ঞাপন

নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য এবং ক্রয়ের পরিমাণ উল্লেখ করে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বিড দাখিল করতে হবে। এ বিড দাখিল প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে।

তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিলের সুযোগ রাখা হয়েছে। নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ নিলামের মাধ্যমে সরকারের দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থাপনায় গতি আসবে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি আকর্ষণীয় বিনিয়োগ সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর