Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, বিনিয়োগ পরিস্থিতি ও সার্বিক কার্যসম্পাদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

পরিচালনা পরিষদ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, বিনিয়োগ কার্যক্রমের মান উন্নয়ন, গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে। এছাড়া প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমকে আরও দক্ষ ও গ্রাহকবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকা আরও সুদৃঢ় করার নির্দেশনা দেওয়া হয়।

পরিচালনা পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আগামী দিনে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি গ্রাহক আস্থা ও অংশীজনদের সন্তুষ্টি আরও বাড়াতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর