Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫০০ কোটি টাকার ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩

ঢাকা: ৫ বছর-মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের (অবশিষ্ট ২ দশমিক ৬১ বছর) রি-ইস্যু নিলাম মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে। এ নিলামের মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড পুনরায় ইস্যু করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থে‌কে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা‌নো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নিলামটি প্রাইস-ভিত্তিক হবে এবং এতে কেবল প্রাইমারি ডিলার ব্যাংকগুলো সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।

বিজ্ঞাপন

রি-ইস্যুকৃত ট্রেজারি বন্ডটির ইস্যু তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৮। বন্ডটির কূপন হার ৯ দশমিক ১০ শতাংশ এবং আইএসআইএন নম্বর BD0928101056।

নিলামে অংশগ্রহণের জন্য অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য ও পরিমাণ উল্লেখ করে ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের এফএমআই সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতেও বিড গ্রহণ করা হতে পারে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর