Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য: জুবায়দুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৬:১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে জনমানুষের আস্থা আরও দৃঢ় করতে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। তাই গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ইসলামী ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার তিনটি জোন ও পাঁচটি করপোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান বলেন, সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধান করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নিতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকটিকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করতে হবে। যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করা হবে, তখন সেবার মান ও কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।

সভাপতির বক্তব্যে ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগের বিকল্প নেই। এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের পাশাপাশি উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান এবং বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর