Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে পাঁচ দিনে ৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ২১:১৬

রেমিট্যান্স। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চলতি আগস্ট মাসেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৪ হাজার এক কোটি টাকার বেশি।

বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, ‘চলতি আগস্টের প্রথম ৫ দিনে ৩২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের (২০২৪ সালের আগস্টের ৫ দিন) একই সময় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ১৪ কোটি ৭০ লাখ ডলার বেশি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার (প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। যদিও মাসটিতে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

সারাবাংলা/জিএস/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমি মন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো