Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পের কাঁচামাল আমদানিতে করের হার কমল

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২ জুন ২০২৫ ১৬:০১

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে করের হার কমেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ জানান, বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ শতাংশের অধিক না হলে ব্যবসায়ী পর্যায়ে Final Settlement করে পুণরায় ভ্যাট আরোপ না করার বিধান করা হয়েছে।

তিনি আরও জানান, আগাম কর কমানোর কারণে ভ্যাট ফেরতের পরিমাণ হ্রাস পাবে এবং বাণিজ্যক আমাদানিকারকদেরকে আগাম করের বাইরে পুনরায় আর কোনো ভ্যাট দিতে হবে না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো