Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক কনফারেন্সে জবির ৫ শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৪৪

কনফারেন্সে অংশ নিতে যাবেন যারা।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি হয়ে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ (এসিএমএস-২০২৬)’ কনফারেন্সে অংশ নিচ্ছেন। আগামী ১২-১৪ এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা সবাই রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। কনফারেন্সে তারা তাদের গবেষণা পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবেন।

শিক্ষার্থীদের এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে, এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়।’

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুণ! বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরও গৌরবে উন্নীত করবে।’

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, ‘আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচ জন ছাত্র ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণা কর্ম উপস্থাপন করবে। দোয়া করি, ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ধন্যবাদ ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস স্যার কে, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য।’

কনফারেন্সের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।

উল্লেখ্য, ড. জগদীশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা কনফারেন্সে চারটি গবেষণা কর্ম উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ ভাতা স্পন্সর করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর