Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জবি করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২১:৩৮

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ মে (রোববার) অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার জন্য বলা হয়। এছাড়া ইনস্টিটিউট, বিভাগসমূহ এবং সংশ্লিষ্ট অন্যান্য সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন