Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে শিশির মনির, লাল কার্ড দেখাল শিক্ষার্থীদের একাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:০৬

লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি।

রাবি: আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহণ চত্বরে এসে শেষ হয়।

মিছিলে ‘শিশির মনির শিশির মনির, ভুয়া ভুয়া’, ‘রাকসু রাকসু, ভুয়া ভুয়া’, ‘ফুয়াদ ফুয়াদ, ভুয়া ভুয়া’, ‘রাবিয়ানদের পক্ষ থেকে, লাল কার্ড লাল কার্ড’ স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী, যিনি আইন মানেন না, মুক্তিযুদ্ধ মানেন না, যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের মতো জায়গায়, যেখানে শহিদদের স্মরণ করা হয়, সেখানে এমন জায়গায় রাকসু প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে, যা লজ্জ্বাজনক। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।’

বিজ্ঞাপন

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজমাইন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্চিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজনের হত্যাকারীদের পক্ষে সাফাই গায়, তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়ন: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসাবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর