Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিসাসের নতুন সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৬ ২১:০৭

সভাপতি মাহ আলম ও সাধারণ সম্পাদক রাজিব।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান মনোনিত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।

বিজ্ঞাপন

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে রাসেল মাহমুদ (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে সৈকত ইসলাম (এশিয়া পোস্ট) এবং দফতর ও প্রকাশনা সম্পাদক পদে আতাউর রহমান (নয়া দিগন্ত)।

এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- রাকিব হোসেন প্রান্ত (জাগো নিউজ), ফারুক হোসাইন (ডেইলি সান) ও মেহেদি হাসান (দৈনিক শিক্ষা)।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর