Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

ঢাকা: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিএসসির নির্দেশনা-

শ্রুতি লেখকের আবেদন: লিখিত পরীক্ষায় যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চের মধ্যে কমিশনের কাছে আবেদন করতে বলা হয়েছে।

পরীক্ষা কেন্দ্র: প্রিলিমিনারির মতো লিখিত পরীক্ষাও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে পিএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কমিশনের ঢাকাস্ত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি তার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী।

এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন), প্রশাসনে (২০০ জন) এবং শিক্ষা ক্যাডারে (১৮৫ জন)।

গত ২৬ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এক বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর