Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিস্থ সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ, সাধারন সম্পাদক সোহান

জবি করেসপন্ডেট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০

জবি: শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন সৈনকিয়ান পরিবার জবির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাংবাদিকতা বিভাগের সোহানুর রহমানকে মনোনিত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে সমিতির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুনদের কাছে দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনটি শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা ওই কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সামাজিক কার্যক্রমের জন্য পরিচিত, যেখানে শীত আড্ডা, জন্মদিন উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সৈনকিয়ান পরিবারকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ পরিবারের ঐতিহ্য ধরে রাখা। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় সাফল্য অর্জন করতে পারব।’

নবনির্বাচিত সভাপতি খালিদ হাসান বলেন, সৈনকিয়ান পরিবার সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৈনকিয়ান ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আরও বেশি সামাজিক কাজ, আড্ডা, সহায়তা প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। সকল সৈনকিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর