Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে কুবি’র বাস

কুবি করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮

কুবি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে বাস সেবা দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে এদিন সকালে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী একই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে নাম, বিভাগ, সেশন, আইডি নম্বর ও স্থায়ী ঠিকানাসহ আইডি কার্ডের ফটোকপি রেজিস্ট্রার দফতরে জমা দিতে হবে।

এবিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘নির্দিষ্ট রুটে পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলেই কেবল বাস দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল সোমবার বিকেল থেকেই বাস চলাচল শুরু হবে।’

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিভাগীয় শহরে বাসের দাবিতে উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয় কুবি শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর