Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:১৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৩

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ৭৯০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬২টি সিএনজি ও ২০৫টি মোটরসাইকেলসহ মোট ৪৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজিসহ ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি, ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪০টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর