Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২২:০৬

গ্রেফতার আসামিরা।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরাতন মামলায় দুইজন এবং গ্রেফতারি পরোয়ানামূলে দুইজন আসামি রয়েছে। এ ছাড়া ডিএমপি অধ্যাদেশে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার আসামিরা হলেন- মো. সামির খান (২০), ফারুখ আহম্মেদ (৪৬), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. দিপু (২৩), মো. রাফি (২০), মো. নাজমুল ইসলাম শাওন (২২), মোছা. রাশিদা বেগম (২৬), মোছা. আনিশা রহমান (২০), ফারা তাসনিম (৩৮), সৌরভ শর্মা (২৮), মো. আল আমিন (৩৪), মো. ইমন (২৫), মো. আজাদ হোসেন (২৯), মো. রনি (২৫), মো. মাহফুজ (২৪), আশরাফ হোসেন (৩৪), রফিকুল ইসলাম হৃদয় (২৩), মো. বেলাল (২৫), মো. রাজু (২১), শাহিন হাসান (৩৩), দুলাল মোল্লা (২৩), নাজিম উদ্দিন (২৪), মো. ইমন (২৪), মো. জুবায়ের আহম্মেদ (২৩), মো. শাহাদাত হোসেন চুন্নু (৩০), আনোয়ার হোসেন (২৭), মো. খাইরুল (২৫), মো. মারুফ হাসান বাবু (২৩), মো. শামীম আহম্মেদ (২৫), মো. বাদশা মিয়া ওরফে কালাম বাদশা (৪০), মো. বিথী আক্তার (২০), মো. মানিক তালুকদার (৪০), মো. ইলিয়াস হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (২৮), মো. আবু সাইদ (২৬), মো. সবুজ (৩২), ফারুক (২৯) ও মো. মাসুদুর রহমান (৩০)।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর