ঢাকা: রাজধানীর জুরাইনে খাদ্য অধিদফতরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) ট্রাক সেলের চাল ও আটার অবৈধ মজুদের সন্ধান পাওয়া গেছে। এ সময় মোড়ক পরিবর্তন করে বিক্রির চেষ্টাকালে ট্রাক এবং বিপুলসংখ্যক পণ্য সামগ্রীসহ একজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ এপ্রিল) রাতে র্যাব সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, জুরাইনে ওএমএসের ট্রাক সেলের চাল ও আটার অবৈধ মজুদ থেকে বিপুলসংখ্যক পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। চক্রটি পণ্যের মোড়ক পরিবর্তন করে ভিন্ন নামে এই চাল ও আটা বিক্রি করছিল। একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ছাড়া এক জনকে আটক করা হয়েছে।