ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১২৬টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৩৫টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজিসহ ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে।