Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯১ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৮:১৭

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (৬ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১১৬টি সিএনজি ও ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ২৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজিসহ ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজিসহ ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ১২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৩৯৭টি গাড়ি ডাম্পিং ও ১২৬টি গাড়ি রেকার করা হয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর