ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মা নার্গিস(৩৫) ও ছেলে মাহিম (৫)।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি চালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মা তার ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে সিআইডি ক্রাইমসিন ইউনিট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। নিহত মায়ের নাম নার্গিস (৩৫) ও ছেলের নাম মাহিম(৫) বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।