Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৩:২১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:১১

ছবি: সংগৃহীত

ঢাকা: যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- মো. আফছার হোসেন (২৪), মো. অনিক (২৪), মো. হুমায়ুন (৩৯), মো. শাওন (২৯), মো. মাসুদুর রহমান (২৮), মো. রাব্বী (২০), শুভ (২৭), রিফাত (২১), মো. রাজু (২৮), আরিফুল ইসলাম জয় (৩৮) ও তাসরিম সাগর (২৫)।

আরিফা আখতার প্রীতি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর