Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে হেলমেটধারীদের গুলি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ০৮:৩৯ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১১:০৯

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটরসাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ গুলির ঘটনা ঘটে।

গুলি করা চার তলা ওই বাড়িটির নাম জান্নাত। বাড়িটির মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী, এ কে এস বি গ্রুপের এমডি।

জানা যায়, মোটর সাইকেলে দুই ব্যক্তি এসে দুটি গুলি করে পালিয়ে যায়। বাড়ির সামনে থেকে দুটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

বাড়িটির সিসি ক্যামেরা দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটর সাইকেলে এসে বাড়িটি রেকি করে। তারপর বাড়ির সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে লোকজন কমলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বাড়িটির সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম বলেন, গুলির ঘটনার সময় আমি পার্কিং এ ছিলাম। সিকিউরিটি গার্ড, মনির গার্ড রুমে খাচ্ছিলেন। তখন আমি ইফতার রেডি করছিলাম। ওই সময় হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটর সাইকেলে দুই জন লোক ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।