Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে মিছিলের চেষ্টাকালে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৫৫

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

রোববার (৮ মার্চ) বিকেলে ডিএমপির উপ-পুলিশ (ডিসি-মিডিয়া) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলো- মো. মনির হোসেন (৩৬) ও মো. জসিম উদ্দীন (৪০)।

তিনি বলেন, শনিবার (৭ মার্চ) সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে ধানমন্ডি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি জাতীয় পতাকা ও মাথায় বাঁধার ১০টি হেডব্যান্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য। তারা ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে জানা যায়। তাদের মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে প্রচারমূলক একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর