Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ.লীগের নেত্রীসহ গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ৭ নেত্রীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন।

মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, ঝটিকা মিছিলের সময় ঘটনাস্থল থেকে ৭ জন নারীকে আটক করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর