Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০

ঢাকা: প্রেমের সম্পর্কের জেরে রাজধানীর হাজারীবাগের চরকঘাটায় রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডটি প্রেমের সম্পর্কের জেরেই ঘটেছে। গ্রেফতারের পর সিয়ামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর