Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫

রাজবাড়ী সদর হাসপাতালে আহতদের স্বজনদের ভীড়।

রাজবাড়ী: জেলার সদর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সূর্যের সাথে রজব শেখ ও বারেক শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সূর্য ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আজ ভোরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন—ওই এলাকার মৃত শফিক উদ্দিন শেখের ছেলে সিদ্দিক শেখ(৪০) ও আফাজ শেখ (৪৫), জয়নালের ছেলে শাহীন (৩৬), নূর উদ্দিনের ছেলে দুলাল (৫৫), ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ার নবু মণ্ডলের মেয়ে নিঝুম (২০), আব্দুল জলিল শেখের ছেলে ইদ্রিস শেখ (৪০) ও আব্দুল কুদ্দুস শেখ (৫০), আইনুদ্দিন শেখের ছেলে মোস্তফা শেখ (৩৫) ও আতর শেখ (৫০), আব্দুল জলিলের ছেলে আব্দুল বারেক শেখ (৫০), তার স্ত্রী হাসি বেগম (৪৫) এবং তাদের মেয়ে মুনিয়া (২০), মোমিন মোল্লার মেয়ে মৌসুমি (৩৩), জলিল শেখের মেয়ে মনোয়ারা (৪০) এবং আতিয়ার মোল্লার ছেলে আবু বক্কর (২৪)।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুল ইসলাম আজম বলেন, ‘মারামারির ঘটনায় সকালে আহত অবস্থায় ১৫ জন হাসপাতালে আসে। এরমধ্যে আটজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে, এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘মাটিপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে শত্রুতা ছিল। এর আগে কোটে ও থানায় মামলাও হয়েছে, আমরা ব্যবস্থাও নিয়েছি। আজকে হঠাৎ করেই পূর্ব শত্রুতার জের ধরে এক পক্ষ আরেক পক্ষের ওপর অতর্কিত হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আহতদেরকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে আমরা সেটাকে মামলা হিসেবে রেকর্ড করব এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর