Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তল্লাশির সময় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, জব্দ ব্যাগে ৫টি ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহআলম (৩৩) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের কাছ থাকা একটি ব্যাগ জব্দ করা হয়েছে। যাতে পাঁচটি ককটেল বোমা ছিল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটে ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, ‘সকাল থেকে যাত্রাবাড়ী কুতুবখালি পকেটগেট এলাকায় মোবাইল ডিউটি ছিল। আমরা ৪/৫ জন পুলিশ সদস্য সেখানে ডিউটি করছিলাম। এ সময় চার যুবক দু’টি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যায়। এ সময় একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের পিছু নেই। এ সময় ব্যাগ থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে ব্যাগটি ফেলে গেলে সেটি জব্দ করা হয়। ব্যাগের মধ্যে পাঁচটি ককটেল পাওয়া যায়। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সে যাত্রাবাড়ী থানা পরিবহণ শাখায় কর্মরত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত পুলিশ সদস্যের কপালের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। মাথার সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

ঝালকাঠিতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর