Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০

ঢাকা: রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি ও ভোক্তা অধিকারের জরুরি সভায় তিনি এ আহবান জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। সকল ব্যবসায়ী নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।’

বিজ্ঞাপন

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর