Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ​

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬

হিলি বাজারে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

দিনাজপুর: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

অভিযান শেষে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা আজ হিলি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছি। রমজানে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর