Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণের চেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: কামরাঙ্গীরচর এলাকায় (৪) বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সারে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন বড় গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। রাত ১১টার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গতরাতে পাশাপাশি ভাড়াটিয়া সজিব শিশু ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে সজিবের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে। আর শিশুটিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।

কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গিরচর এলাকায় একটি বাসায় শিশুটিকে ধর্ষনের  চেষ্টা করে সজিব নামে এক যুবক। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন অভিযুক্ত সজিবকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। রাতেই শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দিয়েছে স্বজনরা। মা বাদি হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেফতার দেখানো হয়েছে। শিশুটিকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর