Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ চীনা নাগরিকসহ গ্রেফতার ৮, উদ্ধার ৫০ হাজার সিম

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ২২:০৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৭

ছবি: সংগৃহীত

ঢাকা: বিভিন্ন অপারেটরের ৫০ হাজার এর বেশি সিম উদ্ধার এবং ৫ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন অপারেটরের ৫০ হাজার এর বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি। এসময় পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাসান মোহাম্মদ নাসের রিকাবদার (ডিসি-সাইবার উত্তর) বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর