Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭

গ্রেফতার আসামিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), মো. সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মো. রোমান কাউসার (২৩), মো. সজিব (২২), মো. দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮), মো. নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মো. সিফাত (২৫), মোরশেদ (২৫), মো. সাজ্জাদ ভূইয়া (১৯), মো. ফারুক মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৫৫), মো. সুমন (২৯), মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), মো. মিলন (৫০) ও মো. মোশারফ (২৮)।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আজ উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর