Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় প্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২২:৪১

আহমদ হোসেন

চট্টগ্রাম: সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া নামক স্থানে বুলডোজার দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম আহমদ হোসেন (৫৮)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী গ্রামের কালা চান্দ বাপের বাড়ির মৃত সেনায়াত আলীর ছেলে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন জানান, আহমদ হোসেন সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া এলাকায় সাউয়ালের (বুলডোজার) চালক হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, সৌদি আরবে কর্মরত পরিচিত লোকজনদের মাধ্যমে জানতে পারি আহমদ হোসেন সোমবার প্রতিদিনের ন্যায় কর্মস্থলে কাজ করতে যান। কর্মক্ষেত্রে কিছুক্ষণ কাজ করার পর তার ব্যবহৃত বুলডোজারটিতে ত্রুটি দেখা দেয়। পরে সেটি মেরামত করার একপর্যায়ে আহমদ হোসেন বুলডোজারটির চাকার নিচে পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান মহিউদ্দীন আরও জানান, সুদীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে আহমদ হোসেন প্রবাস জীবনে কর্মরত। গত দুই বছর আগে তিনি দেশে আসছিলেন। পারিবারিক জীবনে তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর