Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসুর পাঠাগার সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চবি করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:২৩

চাকসু নেতাকর্মীদের মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকসুর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার দাবি জানানো হয়।

মানবন্ধনে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদকের ওপর হামলার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, যা উদ্বেগজনক। অতীতের ঘটনাগুলোরও সুষ্ঠু বিচার হয়নি এবং অনেক চিহ্নিত হামলাকারী এখনো গ্রেফতার হয়নি। হামলার দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।’

বিজ্ঞাপন

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘৫ আগস্টের পর সংঘটিত একাধিক সন্ত্রাসী ঘটনার কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব।’

এ সময় চাকসুর সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, ‘গত ৪ তারিখের একটি ঘটনার সমঝোতায় ভূমিকা রাখায় মাসুম বিল্লাকে টার্গেট করে সন্ত্রাসীরা পরে তার ওপর হামলা চালায়। সমঝোতা করা শিক্ষার্থীদের কাজ নয়। এটা প্রশাসনের দায়িত্ব। সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।’

সারাবাংলা/এমআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর