Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২২:৩৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:১০

ফটিকছড়িতে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না তেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জ্বালানি তেলের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় এক চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে ফটিকছড়ির বিবিরহাট সুন্দর অয়েল ফিলিং স্টেশনে অভিযানটি পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও গাড়ি চালক হেলমেট এবং সঠিক কাগজপত্র ছাড়াই তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, লাইসেন্স বা নিবন্ধনের কাগজপত্র ছাড়া তেল সরবরাহ নিষিদ্ধ থাকলেও কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে এক মোটরসাইকেল চালককে তার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ‘জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। যারা নিয়ম মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশব্যাপী নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর