Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে টেরিবাজার মার্কেটে আগুন, ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৫:২১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ নামের ওই মার্কেটে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজার ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর