Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৭:০৯ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২০:৩৩

অভিযুক্ত ইমতিয়াজ

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে কোমলমতি শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইমতিয়াজ ওই এলাকার শওকত হাবিবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমতিয়াজ গত দেড়-দুই বছর ধরে নিজের বাড়িতে শিশুদের প্রাইভেট পড়িয়ে আসছিল। পড়ানোর ফাঁকে তিন শিশুদের ওপর যৌন নির্যাতন চালাত এবং এই অমানবিক ঘটনা যাতে তারা কাউকে না জানায়, সেজন্য তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করত। প্রাথমিকভাবে পুলিশ ১০ বছরের কম বয়সী চারজন ভুক্তভোগী শিশুর তথ্য পেয়েছে। এই ভুক্তভোগীদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে শিশু রয়েছে।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই ইমতিয়াজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক শিশুদের ওপর যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে।

ভুক্তভোগী শিশুদের আইনি ও চিকিৎসাসংক্রান্ত সহায়তার অংশ হিসেবে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, অভিযুক্ত ইমতিয়াজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর