Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসায় বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধ আরও আট জন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত নারীর নাম নুরজাহান আক্তার রাণী (৩৬)। দগ্ধ অবস্থায় তার স্বামী মো. সাখাওয়াত (৪৬), তার ছেলে শাওন (১৭), আনাস (৭) ও আইমান (৯) এবং সাখাওয়াতের ভাই মো. সুমন (৪০) ও স্ত্রী পাখি বেগম (৩৫), তাদের চার বছর বয়সী মেয়ে আয়েশা, সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, নুরজাহানের শ্বাসনালীর শতভাগ পুড়ে গিয়েছিল। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদের চমেক হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

আহতদের সঙ্গে ঢাকায় যাওয়া সাখাওয়াতের চাচাতো ভাই জামশেদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজারে পৌঁছার পর অ্যাম্বুলেন্সে থাকা হেলথ অ্যাসিস্ট্যান্ট বললেন যে, ভাবী (নুরজাহান) আর শ্বাস নিচ্ছেন না। এরপরও আমরা ঢাকায় নিয়ে আসি। এখানে চিকিৎসক পরীক্ষা করে উনাকে মৃত ঘোষণা করেছেন।’

উল্লেখ্য, সোমবার ভোরে নগরীর হালিশহরের এইচ ব্লকে হালিমা মঞ্জিল নামে একটি ভবনের তৃতীয় তলার এক বাসায় বিস্ফারণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো

সম্পর্কিত খবর