Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৯:৪৪

অস্ত্রসহ গ্রেফতার চারজন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় পাহাড়ে এ অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যৌথবাহিনীর অভিযানের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার চারজন হলেন—কামরুল হাসান রেদোয়ান (৩৫), মো. রুমন (২৫), মো. আশিক (৩৫) ও আমির ইসলাম (৪০)।

উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে—ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর