Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাখালী আমতলী ‘হোটেল জাহাদ’র পঞ্চম তলার একটি রুম থেকে মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

এসআই আরও বলেন, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর