Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেন্ডারিয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ২০:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে আরশাদুল (১৩) নামে এক কিশোর ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হয় আরশাদুল। এরপর ট্রেনের এক যাত্রী ওই কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায় সে। ওই বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।

ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা ট্রেন যাত্রী মো. ইউসুফ জানান, ট্রেনটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় ওই কিশোর ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি গেন্ডারিয়া স্টেশনে এলে ট্রেনের ছাদ থেকে সে নিচে পরে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এক ট্রেনের যাত্রী ওই কিশোরকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর