Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে অ্যামেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা আবাসিক সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত বলেন, ‘জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন জেরিন। অ্যামেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি.এস.ই বিভাগের শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পার্শ্ববর্তী রুমের লোকজনদের কাছ থেকে জানা যায় জেরিন ধুমপান করতেন ও মাদকাসক্ত এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর