Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে র‌্যাবের অভিযান, জরিমানা ২৬ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের বলেন, দুপুরে ১ ঘণ্টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে অভিযান পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে জনস্বার্থে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫

আরো

সম্পর্কিত খবর