Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় বিআইডব্লিউটিএ’র নতুন প্রজেক্টের ভিতরে রড চুরি করার সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রহিম (৩৫)।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর পোস্তগোলা শ্মশান ঘাট বিআইডব্লিউটিএ’র নতুন প্রজেক্ট এর ভিতরে ঘটনাটি ঘটে।

পরে শ্যামপুর থানা পুলিশ আব্দুর রহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহআলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিআইডব্লিউটিএ’র নতুন প্রজেক্টের ভিতরে রড চুরি করতে গিয়েছিল ওই যুবক। এসময় টের পেয়ে সেখানকার লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।

বিজ্ঞাপন

এসআই জানান, তার বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএ
বিজ্ঞাপন

‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দিচ্ছে নগদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৭

চাকরি দিচ্ছে সিটি গ্রুপ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২

আরো

সম্পর্কিত খবর