Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকা থেকে অজ্ঞাত (৭০) ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাত (৫৫) বছরের মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় বলেন, খবর পেয়ে বিকেলের দিকে মগবাজার দরবার শরীফের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। যার বয়স আনুমানিক (৭০) বছর। তিনি বিভিন্ন মাজার এলাকায় ভাসমান ভাবে থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে জুরাইন সালাউদ্দিন পেট্রোলপম্পের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক (৫৫)।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্য হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর