Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০

ঢাকা: সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এ প্রকাশিত সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে ঢাকা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে প্রকাশিত তথ্যে ৩২২ সূচক নিয়ে শহরটির বাতাস ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

তালিকার শীর্ষে থাকা লাহোরের সূচক ৪০৬, যা একইভাবে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা (সূচক ২১২), যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। দিল্লি রয়েছে চতুর্থ স্থানে (সূচক ২০৮)। পঞ্চম অবস্থানে কাতারের দোহা (সূচক ১৬৩), যার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী বায়ুদূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ ও ফুসফুসজনিত নানা জটিলতার ঝুঁকি বাড়ায়। তাই অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর