Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষানটেক বস্তিতে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২

ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির নেতারা।

ঢাকা: রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া আগুনে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান দলের নেতারা। তার সহমর্মিতার বার্তা নিয়ে ঘটনাস্থলে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

বিজ্ঞাপন

এ সময় নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা।

বিএনপি নেতারা জানান, দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান তারা।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক দল এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর