Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে দেখা গেছে, ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বায়ুদূষণ স্কোর ছিল ২৯৭। এই মাত্রার বায়ু জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যেখানে বায়ুদূষণের স্কোর ২০৮ এটিও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও আবহাওয়াজনিত কারণে বাতাসে ক্ষতিকর কণার মাত্রা বেড়ে যায়। এর ফলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যায়।

বায়ুর মান একিউআই স্কোর অনুযায়ী ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর ৩০১-এর বেশি বিপর্যয়কর।

পরিবেশবিদরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর জনস্বাস্থ্য পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর